উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ দেশের সচেতন জনগণ, মিডিয়া এবং এনজিওসমূহ যেভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে তা বিশ্লেষণ করা হলো- একটি দেশের সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। সরকারের সদিচ্ছা থাকলে দেশ থেকে দ্রুত খাদ্যে ভেজাল দূর করা সম্ভব। সরকার ভেজাল বিরোধী আইনের মাধ্যমে সকল পর্যায়ে ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনতে পারে। আবার খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্য বিভিন্নভাবে দেশে উৎপাদন হয়। এসব উৎপাদন সরকার চাইলেই বন্ধ করে দিতে পারে। আবার বিদেশ থেকে কোনো ভেজাল খাদ্য আমদানি করা হলে সরকার তার নিজস্ব লোকবল দ্বারা ভেজাল খাদ্য আমদানি নিষিদ্ধ করে দিতে পারে। সংসদে ভেজালবিরোধী যুগোপযোগী আইন পাসের মাধ্যমে ভেজাল খাদ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কঠোর শাস্তির বিধান করতে পারে। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও খাদ্য নিরাপদকরণে ভূমিকা পালন করে আসছে। ফলে উন্নয়ন অংশীদার হিসেবে এনজিওর ভূমিকাও এ দেশে ব্যাপক। এ দেশের কিছু এনজিও সারাবিশ্বে রোল মডেল হিসেবে সফলতার সাথে কাজ করছে। তাই খাদ্য নিরাপদকরণেও তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। সাধারণ জনগণ খাদ্যে ভেজাল মেশানো পছন্দ করে না। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় পরিমাণ ভেজাল নিরূপণকারী কিট না থাকায় খাদ্যে ভেজালের পরিমাণ জানতে পারছে না। জনগণই সকল ক্ষমতার উৎস। তারা অসীম ক্ষমতার অধিকারী। সাধারণ জনগণ যদি এ ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে অবশ্যই দেশ থেকে ভেজালের সমস্যা দূর হবে। খাদ্যে ভেজালরোধ একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন সম্ভব। বর্তমান সময়ে এ দেশের অন্যতম প্রধান সমস্যা হলো খাদ্যে ভেজাল মেশানো। এ থেকে পরিত্রাণ পেতে হলে সরকার ও এনজিও'র পাশাপাশি সকলকে একত্রে কাজ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে?…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর