খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু সরকারের? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: না, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব শুধু সরকারের নয়। কারণ সরকার বিশেষ কিছু নিয়মনীতির মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করে । কিন্তু জনগণ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে তা মেনে চলতে হয়। দেশের জনগণ অত্যন্ত মুনাফালোভী। শাকসবজি, ফলমূল ইত্যাদি সংরক্ষণে তারা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটায়। এ ধরনের ভেজাল মিশ্রিত খাবার খেয়ে দেশের যুবসমাজের স্বাস্থ্য হুমকির সম্মুখীন। দেশের খাদ্য নিরাপত্তা এরূপ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিওরা সোচ্চার হয়ে ওঠে। সরকার এ ব্যাপারে নানা পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও জনগণকে একযোগে কাজ করতে হবে। বিভিন্ন বেসরকারি এনজিও যদি গ্রামের মানুষদের নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দেয় এবং খাদ্যে ভেজাল মেশানোর প্রতিক্রিয়া সম্পর্কে তাদেরকে অবগত করে তবে তারা ভেজাল খাদ্য গ্রহণ ও খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকতে পারে। তাছাড়া এসব সেবাধর্মী প্রতিষ্ঠান ভেজাল খাদ্যে চিহ্নিতকরণের মাপকাঠি বা নির্দেশক উদ্ভাবন করে সস্তায় গ্রাহকদের কাছে খাদ্যসেবা পৌঁছে দিতে পারে। আবার জনগণ যদি ভেজাল খাদ্য পরিহার করে কিংবা ভ্রাম্যমাণ আদালত, ভেজালবিরোধী টিম অথবা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করতে পারে, তাহলেও নিরাপদ খাদ্য গ্রহণ অনেকাংশে নিশ্চিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের ভূমিকা এরূপ হওয়া উচিত বলে মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু সরকারের? উত্তরের সপক্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর