নিরাপদ খাদ্যের অভাবে মানুষের কী কী সমস্যা হয়, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: নিরাপদ খাদ্যের অভাবে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়। নিরাপদ খাদ্য মানব জীবনের জন্য অপরিহার্য। খাদ্যদ্রব্য যেমন জীবনের জন্য প্রয়োজনীয়, তেমনি নিরাপদ খাদ্যও সুস্বাস্থ্যের জন্য আবশ্যক। খাদ্যদ্রব্য যদি ভেজাল বা দূষিত হয়ে থাকে তাহলে তা মানবদেহের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। অনিরাপদ খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায়। খাদ্যে ভেজাল উপাদান থাকলে তা মানুষের কিডনি, ফুসফুস, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন ব্যবস্থা, চোখ ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রতঙ্গের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এগুলোকে ধ্বংস করে দেয়। ফল হিসেবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়া, কিডনি ফেইলর ইত্যাদি জটিল ও মারাত্মক সমস্যার সৃষ্টি হয় । অতএব মানুষের জন্য নিরাপদ খাদ্য অতি গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নিরাপদ খাদ্যের অভাবে মানুষের কী কী সমস্যা হয়, উদ্দীপকের আলোকে ব্যা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর