'ক' দেশে পূর্ণমাত্রায় খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সরকার ও জনসাধারণের ভূমিকা কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: 'ক' দেশে পূর্ণমাত্রায় খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সরকার ও জনসাধারণের ভূমিকা হওয়া উচিত সচেতনতামূলক। “ক' দেশের মোট খাদ্য চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় খাদ্যে উদ্বৃত্ত রয়েছে। ফলে তাদের খাদ্য প্রাপ্যতা নিশ্চিত হয়েছে। আবার ওই দেশের মানুষদের আয় বেশি, যা তাদের ক্রয়ক্ষমতার দিকটিকে ইতিবাচকভাবে প্রকাশ করে। কিন্তু দেশের জনগণ খাদ্য গ্রহণে পুষ্টি ও কতটা স্বাস্থ্যকর তা বিবেচনা করে না। ফলে খাদ্য নিরাপত্তার তিনটি দিক এর কেবল খাদ্যের উপযোগিতা বা ব্যবহার দিকটি দেশটির ক্ষেত্রে অনুপস্থিত রয়েছে। এ দিকটি অর্জনের ক্ষেত্রে খাদ্যোৎপাদন বৃদ্ধি বা ক্রয়ের সামর্থ্য বৃদ্ধির প্রয়োজন নেই। বরং এক্ষেত্রে সরকার ও জনগণের সচেতনতা ও শিক্ষাই মুখ্য। খাদ্যের ব্যবহারের ওপর খাদ্যের উপযোগিতা বিদ্যমান থাকে। আর এ ব্যবহার স্বাস্থ্যকর উপায়ে ও নিরাপদ করতে সরকারকে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে সরকারকে জনগণকে শিক্ষিত করে গড়ে তুলতে, নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব বোঝাতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণেরও সচেতন হয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জনগণের ভূমিকা হওয়া উচিত স্বশিক্ষায় শিক্ষিত হওয়া। কেননা কেবল শিক্ষা ও সচেতনতার অভাবই 'ক' দেশটিকে নিরাপদ খাদ্য হতে পশ্চাৎপদ করে রেখেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'ক' দেশে পূর্ণমাত্রায় খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সরকার ও জনস…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর