উদ্দীপকে উল্লিখিত খাদ্য নিরাপত্তার দিকসমূহ নিশ্চিতকরণে করণীয়সমূহ কী কী? ব্যাখ্যা কর।
উত্তর: দরিদ্র সাধারণ জনগোষ্ঠীর জন্য খাদ্য ক্রয়যোগ্যতা বৃদ্ধির জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণির দরিদ্র জনগোষ্ঠীকে মাসিক ভিত্তিতে নগদ অর্থ সহায়তা প্রদানের কর্মসূচি চালু করতে হবে এবং তা ক্রমশ সম্প্রসারিত করতে হবে। এসব কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— বয়স্কভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি গ্রহণের ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ক্রয়যোগ্যতা বাড়বে এবং তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ সহায়ক হবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২০১৩-১৪ সালের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে সর্বমোট ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে উদ্দীপকের খাদ্য ক্রয়যোগ্যতা অর্জন করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাদ্য নিরাপত্তার দিকসমূহ নিশ্চিতকরণে করণীয়সমূহ ক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর