উদ্দীপকে অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম কীভাবে নিরাপদ খাদ্যের কার্যকারিতা ধ্বংস করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অসাধু ব্যবসায়ীরা মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ভালো রাখতে ও পচনের হাত থেকে রক্ষা করতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করেন। নিরাপদ খাদ্যে এভাবে কেমিক্যালের ব্যবহারের ফলে ঐসব খাদ্য ভেজাল বা দূষিত খাদ্যে পরিণত হয়। নিরাপদ খাদ্যের কার্যকারিতা ও ভেজাল খাদ্যের কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন। নিরাপদ খাদ্য কর্মক্ষমতা বৃদ্ধি করে, আয়ু বৃদ্ধি করে ও সুস্বাস্থ্য নিশ্চিত করে । অপরদিকে কেমিক্যাল মিশ্রিত দূষিত খাদ্য গ্রহণের ফলে কর্মোদ্যম হ্রাস পায়, শরীর অসুস্থ হয়ে পড়ে। উল্লিখিত ব্যবসায়ীদের অসাধু কার্যক্রমের ফলে ক্যান্সার, হার্ট, লিভার, কিডনি, স্থূলতা, ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন জটিল রোগের ব্যাপক প্রসার ঘটেছে। নিরাপদ খাদ্য যেখানে আমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নিশ্চিত করে, কেমিক্যাল মিশ্রিত দূষিত খাদ্য সেখানে নিরাপদ খাদ্যের কার্যকারিতা ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর অসাধু ব্যবসায়ীদের এসব কার্যক্রম নিরাপদ খাদ্যের পুষ্টিগুণ নষ্ট করে খাদ্যকে বিষে পরিণত করে দিচ্ছে। এভাবে উদ্দীপকে বর্ণিত অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম নিরাপদ খাদ্যের কার্যকারিতা ধ্বংস করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম কীভাবে নিরাপদ খাদ্যের কার্যকা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর