উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আর কী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা উচিত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে খাদ্য নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উদ্দীপকের পদক্ষেপগুলো ছাড়াও আরও বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। খাদ্য নিরাপদকরণ প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেরসকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে রাখতে হবে। সরকারকে ভেজালবিরোধী আইনের কঠোর প্রয়োগ করতে হবে; ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা জোরদার করতে হবে; স্বাস্থ্যের জন্য ক্ষতি এমন সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে হবে, রেডিও, টেলিভিশনে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে; ফরমালিনসহ যাবতীয় ভেজাল উপকরণ নিষিদ্ধ করতে হবে। এসব ছাড়াও সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে পারে। আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের সাথে তৃণমূল মানুষের ভালো সম্পর্ক থাকে। ফলে তারা গ্রামীণ জনগণকে সচেতন করতে পারে; বিশুদ্ধ খাবার ও নিরাপদ পানি সরবরাহ করতে পারে) এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সাধারণ জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন— জাতি, ধর্ম, পেশা যাবতীয় ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে; অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। উদ্দীপকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শুধু সরকারি ভূমিকা অর্থাৎ BSTI ও ভ্রাম্যমাণ আদালতের কথা বলা হয়েছে। কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উক্ত পদক্ষেপ ছাড়া আরও বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আর কী বাস্তবমুখী পদক্ষেপ গ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর