শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ হলো ১. খাদ্যাভ্যাস, ২. আবহাওয়া, ৩. বাল্যবিবাহ ইত্যাদি। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- ১. খাদ্যাভ্যাস বাংলাদেশের উচ্চ জন্মহারের একটি অন্যতম কারণ। কেননা, বাংলাদেশের লোকেরা বেশি পরিমাণে শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণ করে এবং আমিষ জাতীয় খাদ্য খুবই কম ভক্ষণ করে। আর শ্বেতসার জাতীয় খাদ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমিষ জাতীয় খাদ্য গ্রহণে প্রজনন ক্ষমতা কমে।২. জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের ওপর জন্ম হার নির্ভর করে। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। এরূপ জলবায়ুর প্রভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হয় এবং প্রজনন ক্ষমতা লাভ করে। ফলে তারা অল্প বয়সেই বিবাহ করে সন্তানের জন্ম দেয়।৩. বাংলাদেশে উচ্চ জন্মহারের অন্যতম কারণ হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ। নানা কারণে সন্তান-সন্ততিদেরকে অতি অল্প বয়সে বিবাহ দেয়া হয়। ফলে সন্তান উৎপাদন বেশি হয়। বাল্যবিবাহ ছাড়াও আমাদের দেশে বহুবিবাহ প্রথা প্রচলিত রয়েছে। এ প্রথা অনুযায়ী, পুরুষরা একই সময়ে বহুবিবাহ করতে পারে। বস্তুত বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা আমাদের দেশে উচ্চ জন্মহারের অন্যতম কারণ।এসব কারণে বাংলাদেশের জনগণের জীবনযাত্রা অত্যন্ত নিম্নমানের। শিক্ষার অভাবে উচ্চ জীবনযাত্রার মান সম্বন্ধে জনসাধারণের কোনো ধারণা নেই। তাই সন্তান প্রতিপালনে ব্যয় খুব বেশি নয় বলে অধিক সন্তান জন্ম দিতে তারা দ্বিধাবোধ করে না।তাই বলা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত কারণগুলো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. জাকির বৃত্তি নিয়ে ইউরোপে উচ্চতর ডিগ্রি নিতে যান। তিনি সেখানে দেখতে পান যে, শীতপ্রধান ইউরোপে জীবনযাত্রার মান উন্নত এবং গড় আয়ুষ্কাল বেশি। কিন্তু বাংলাদেশে খাদ্যাভ্যাস, আবহাওয়া, বাল্যবিবাহ ইত্যাদি কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং জীবনযাত্রার মান নিম্ন। বর্তমানে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করেছে। উপরন্তু কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ ও প্রশিক্ষিত করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এতে মাথাপিছু আয় বাড়ছে এবং অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে।

Barisal · 2017

উত্তর

অধ্যাপক ডালটন কাম্য জনসংখ্যা সূত্রটি প্রদান করেন। M=AOO\mathrm{M}=\frac{\mathrm{A}-\mathrm{O}}{\mathrm{O}} যেখানে, M = অসামঞ্জস্যের পরিমাণ ০ = কাম্য জনসংখ্যা, A = প্রকৃত জনসংখ্যা।

উত্তর

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। মানুষ নিজেকে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয়। এভাবেই শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ হলো ১. খাদ্যাভ্যাস, ২. আবহাওয়া, ৩. বাল্যবিবাহ ইত্যাদি। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- ১. খাদ্যাভ্যাস বাংলাদেশের উচ্চ জন্মহারের একটি অন্যতম কারণ। কেননা, বাংলাদেশের লোকেরা বেশি পরিমাণে শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণ করে এবং আমিষ জাতীয় খাদ্য খুবই কম ভক্ষণ করে। আর শ্বেতসার জাতীয় খাদ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমিষ জাতীয় খাদ্য গ্রহণে প্রজনন ক্ষমতা কমে।২. জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের ওপর জন্ম হার নির্ভর করে। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। এরূপ জলবায়ুর প্রভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হয় এবং প্রজনন ক্ষমতা লাভ করে। ফলে তারা অল্প বয়সেই বিবাহ করে সন্তানের জন্ম দেয়।৩. বাংলাদেশে উচ্চ জন্মহারের অন্যতম কারণ হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ। নানা কারণে সন্তান-সন্ততিদেরকে অতি অল্প বয়সে বিবাহ দেয়া হয়। ফলে সন্তান উৎপাদন বেশি হয়। বাল্যবিবাহ ছাড়াও আমাদের দেশে বহুবিবাহ প্রথা প্রচলিত রয়েছে। এ প্রথা অনুযায়ী, পুরুষরা একই সময়ে বহুবিবাহ করতে পারে। বস্তুত বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা আমাদের দেশে উচ্চ জন্মহারের অন্যতম কারণ।এসব কারণে বাংলাদেশের জনগণের জীবনযাত্রা অত্যন্ত নিম্নমানের। শিক্ষার অভাবে উচ্চ জীবনযাত্রার মান সম্বন্ধে জনসাধারণের কোনো ধারণা নেই। তাই সন্তান প্রতিপালনে ব্যয় খুব বেশি নয় বলে অধিক সন্তান জন্ম দিতে তারা দ্বিধাবোধ করে না।তাই বলা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত কারণগুলো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বর্তমানে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করেছে। তাছাড়া জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার আরো যেসব পদক্ষেপ নিতে পারে সেগুলো হলো-শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন: জনসংখ্যা নিয়ন্ত্রণের সুদূরপ্রসারী কৌশল হচ্ছেদেশে শিক্ষার হার বাড়ানো ও মানবসম্পদের উন্নয়ন ঘটানো। সে লক্ষ্যে সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। সার্বিক মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে শতকরা ২০ ভাগের অধিক হারে ব্যয় করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) অর্জনের লক্ষ্যে সরকার উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি- ৩), রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প, দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি, শহরে কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্পসহ (২য় পর্যায়) আরো বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১১-১৬ মেয়াদে সমন্বিত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন সেক্টর কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। নারীর সার্বিক ক্ষমতায়নের উদ্দেশ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অনুমোদিত হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে মানবসম্পদ উন্নয়নসহ জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত ১৫০টি উপজেলার কমিউনিটি আইএমসিআই এর কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। স্থায়ী পরিবার পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনার অপূরণকৃত চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিকল্পনা বিভাগের ১৫,১৫৩ জন মাঠকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে নগর এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, ভিটামিন এ খাওয়ানোসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে।স্বাস্থ্য বিভাগের কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিভাগ ২০১৩ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ১২,২৪৮টি কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এর মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম পরিচালিত হচ্ছে।মহিলা বিষয়ক বিভাগ: এ বিভাগের মাধ্যমেও সরকার পরিবার পরিকল্পনা বিষয়ক শিক্ষা ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করে থাকে।তথ্য ও বেতার মন্ত্রণালয়: এ মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে পরিবার পরিকল্পনার আবশ্যকতা ও জনসংখ্যা সমস্যার বিভিন্ন দিক প্রচার করছে। সরকারের জনসংখ্যা বিভাগ ভ্রাম্যমাণ ভ্যানের সাহায্যে পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।