জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার আরো কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বর্তমানে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করেছে। তাছাড়া জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার আরো যেসব পদক্ষেপ নিতে পারে সেগুলো হলো-শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন: জনসংখ্যা নিয়ন্ত্রণের সুদূরপ্রসারী কৌশল হচ্ছেদেশে শিক্ষার হার বাড়ানো ও মানবসম্পদের উন্নয়ন ঘটানো। সে লক্ষ্যে সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। সার্বিক মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে শতকরা ২০ ভাগের অধিক হারে ব্যয় করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) অর্জনের লক্ষ্যে সরকার উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি- ৩), রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প, দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি, শহরে কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্পসহ (২য় পর্যায়) আরো বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১১-১৬ মেয়াদে সমন্বিত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন সেক্টর কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। নারীর সার্বিক ক্ষমতায়নের উদ্দেশ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অনুমোদিত হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে মানবসম্পদ উন্নয়নসহ জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত ১৫০টি উপজেলার কমিউনিটি আইএমসিআই এর কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। স্থায়ী পরিবার পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনার অপূরণকৃত চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিকল্পনা বিভাগের ১৫,১৫৩ জন মাঠকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে নগর এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, ভিটামিন এ খাওয়ানোসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে।স্বাস্থ্য বিভাগের কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিভাগ ২০১৩ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ১২,২৪৮টি কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এর মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম পরিচালিত হচ্ছে।মহিলা বিষয়ক বিভাগ: এ বিভাগের মাধ্যমেও সরকার পরিবার পরিকল্পনা বিষয়ক শিক্ষা ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করে থাকে।তথ্য ও বেতার মন্ত্রণালয়: এ মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে পরিবার পরিকল্পনার আবশ্যকতা ও জনসংখ্যা সমস্যার বিভিন্ন দিক প্রচার করছে। সরকারের জনসংখ্যা বিভাগ ভ্রাম্যমাণ ভ্যানের সাহায্যে পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার আরো কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? মত…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর