উদ্দীপকের আলোকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায় হলো দেশের বিশাল জনসংখ্যা ও তার দ্রুত বৃদ্ধি। যেকোনো বিচারেই বাংলাদেশ এখন একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, যেখানে প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এ জনসংখ্যার বৃদ্ধি দেশে নানা রকম সমস্যা সৃষ্টি করছে যার কয়েকটি দিক উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। নিচে উদ্দীপকের আলোকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবসমূহ ব্যাখ্যা করা হলো। বাংলাদেশে জনাধিক্যের কারণে বাসস্থান সমস্যা প্রকট। শহরে বসবাসকারী বেশিরভাগ মানুষেরই নিজস্ব কোনো ঘর-বাড়ি নেই। বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষ রাস্তা, রেল লাইন, ড্রেন ইত্যাদির আশপাশে যত্রতত্র কুঁড়েঘর তুলে অত্যন্ত অস্বাস্থ্যকর, ঘিঞ্জি ও জনাকীর্ণ পরিবেশে বসবাস করে। বড় বড় শহরের আশপাশের বস্তি এলাকায় বিপুল সংখ্যক লোক গাদাগাদি করে বাস করে, যেখানেই নেই কোনো স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্ন রাস্তাঘাট। বিভিন্ন ধরনের প্রাণঘাতী রোগ-বালাই যেখানে মানুষের নিত্য সহচর। তাছাড়া বাংলাদেশে বর্তমানে চিকিৎসার সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকারি হাসপাতাল ও চিকিৎসকের স্বল্পতা, চিকিৎসা সরঞ্জামাদির অভাব, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া ইত্যাদি সরকারি খাতের চিকিৎসা সমস্যাকে প্রকট করে তুলেছে। এছাড়া, বাংলাদেশে বেশি জনসংখ্যা এবং জনসংখ্যার অধিক ঘনত্ব দেশের সর্বত্র বিভিন্নভাবে পরিবেশ দূষিত করছে। খাদ্যোৎপাদন বৃদ্ধির জন্য কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার করায় গ্রামাঞ্চলের পানি ও বাতাস দূষিত হচ্ছে। শহরাঞ্চলে অধিক যানবাহন, কলকারখানা, ইটের ভাটা ইত্যাদি থেকে নির্গত কার্বন ডাই- অক্সাইড মিশ্রিত ধোঁয়া ও কলকারখানার বর্জ্য বাতাস দূষিত করছে। আবার এক জায়গায় বহু লোক বাস করায় সম্প্রতি হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস ও সামাজিক অনাচার বাড়ছে।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, বাংলাদেশে অধিক জনসংখ্যার প্রভাব নিতান্তই নেতিবাচক এবং তা উন্নয়নের পথে একটি বড় অন্তরায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর