শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ভাই ভাই মোবাইল সলিউশন' প্রতিষ্ঠায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'ভাই ভাই মোবাইল সলিউশন' প্রতিষ্ঠায় আত্মকর্মসংস্থানের বিষয়টি প্রতিফলিত হয়েছে।আত্ম শব্দের অর্থ নিজ, কর্মসংস্থান অর্থ নিয়োগ। কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। যেমন- হাঁস- মুরগি পালন, কবুতর পালন, মৎস্য চাষ, ফলের বাগান, পশুপালন, কুটিরশিল্প, ক্ষুদ্র ব্যবসায় পরিচালনা, একক বা যৌথ খামার ইত্যাদি হচ্ছে আত্মকর্মসংস্থানের উদাহরণ। এরূপ কার্যাবলি একক বা যৌথ উদ্যোগে করা যায়। বাংলাদেশ একটি জনসংখ্যা বহুল দেশ। এদেশের ৮ কোটি কর্মক্ষম লোকের মধ্যে ২ কোটি বেকার। তাছাড়া মূলধন, বৈদেশিক মুদ্রা ও দক্ষ জনশক্তির অভাবে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তাই দারিদ্র্য বিমোচন করে বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে আত্মকর্মসংস্থান অতি আবশ্যক। এটি এমন এক ধরনের কর্মসংস্থান যা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়। আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও NGO-সমূহ এ ক্ষেত্রে ঋণ ও পরামর্শ প্রদান করে থাকে।উদ্দীপকে শামীম ও শাহিনের আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে তারা হতাশ না হয়ে এবং সরকারি বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাকরির জন্য নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মনোনিবেশ করে। তারা উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হতে মোবাইল রিপেয়ারিং কোর্সে প্রশিক্ষণ নিয়ে ও সামান্য পুঁজির সমন্বয়ে 'ভাই ভাই মোবাইল সলিউশন' নামে স্থানীয় বাজারে একটি দোকান দেয়। এর ফলে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের 'ভাই ভাই মোবাইল সলিউশন' প্রতিষ্ঠায় কোন বিষয়টি প্রতিফলিত হ…

উদ্দীপক

শামীম ও শাহিন দুই ভাই। আর্থিক অস্বচ্ছলতার কারণে এসএসসি পাশের পর তাদের পড়াশুনা বন্ধ হয়ে যায়। দুই ভাই উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোবাইল রিপিয়ারিং কোর্সের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে স্থানীয় বাজারে 'ভাই ভাই মোবাইল সলিউশন' নামে একটি দোকান দেয়। প্রথম মাসেই সমস্ত খরচ বাদে নিট লাভ হয় ১০,০০০ টাকা। তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Comilla · 2017

উত্তর

বিংশ শতাব্দীর প্রথমদিকে অধ্যাপক অ্যাডউইন ক্যানান, ডাল্টন, রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বের একটি বিকল্প তত্ত্ব প্রচার করেন, যা কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত।

উত্তর

বাংলাদেশের সকল সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো অধিক জনসংখ্যা। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা বেশি হলে তা জনসংখ্যার সমস্যায় পরিণত হয়। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি খুব বেশি সচ্ছল না হওয়ায় এই বিপুল সংখ্যক জনসংখ্যার সকল মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। এদেশের বেশিরভাগ লোকের জীবনযাত্রার মান খুব নিম্ন হওয়ায় এরা উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে পারে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে এদের উল্লেখযোগ্য অবদান না থাকায় এরা বোঝা হিসেবে সাব্যস্ত হয়। আর এরূপ জনসংখ্যা সমস্যা দেশের সকল উন্নয়নের পথে প্রতিবন্ধকতাস্বরূপ। তাই অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয়।

উত্তর

উদ্দীপকের 'ভাই ভাই মোবাইল সলিউশন' প্রতিষ্ঠায় আত্মকর্মসংস্থানের বিষয়টি প্রতিফলিত হয়েছে।আত্ম শব্দের অর্থ নিজ, কর্মসংস্থান অর্থ নিয়োগ। কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। যেমন- হাঁস- মুরগি পালন, কবুতর পালন, মৎস্য চাষ, ফলের বাগান, পশুপালন, কুটিরশিল্প, ক্ষুদ্র ব্যবসায় পরিচালনা, একক বা যৌথ খামার ইত্যাদি হচ্ছে আত্মকর্মসংস্থানের উদাহরণ। এরূপ কার্যাবলি একক বা যৌথ উদ্যোগে করা যায়। বাংলাদেশ একটি জনসংখ্যা বহুল দেশ। এদেশের ৮ কোটি কর্মক্ষম লোকের মধ্যে ২ কোটি বেকার। তাছাড়া মূলধন, বৈদেশিক মুদ্রা ও দক্ষ জনশক্তির অভাবে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তাই দারিদ্র্য বিমোচন করে বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে আত্মকর্মসংস্থান অতি আবশ্যক। এটি এমন এক ধরনের কর্মসংস্থান যা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়। আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও NGO-সমূহ এ ক্ষেত্রে ঋণ ও পরামর্শ প্রদান করে থাকে।উদ্দীপকে শামীম ও শাহিনের আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে তারা হতাশ না হয়ে এবং সরকারি বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাকরির জন্য নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মনোনিবেশ করে। তারা উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হতে মোবাইল রিপেয়ারিং কোর্সে প্রশিক্ষণ নিয়ে ও সামান্য পুঁজির সমন্বয়ে 'ভাই ভাই মোবাইল সলিউশন' নামে স্থানীয় বাজারে একটি দোকান দেয়। এর ফলে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

উত্তর

আমার মতে, উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে।বাংলাদেশর অর্থনীতিতে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেকে আবিষ্কার করতে পারে। এদেশের ৮ কোটি কর্মক্ষম লোকের মধ্যে ২ কোটি বেকার। এর মধ্যে অনেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে যোগ্যতা থাকা সত্ত্বেও কোথাও চাকরি পাচ্ছে না। অনেকে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। আত্মকর্মসংস্থান বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে পারে। স্বল্প পরিমাণ পুঁজি ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একক বা যৌথ উদ্যোগে এরূপ কর্মসংস্থান গড়ে তোলা যায়, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করে। এর ফলে সামাজিক অপকর্ম ও অনাচার থেকে যুব সমাজকে রক্ষা করা যায়। মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় ও অর্থনীতিতে আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি পায়। ফলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। যা বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করে।উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশে বেকারত্ব দূরীকরণে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। তারা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে স্ব- কর্মসংস্থান তৈরি করে দারিদ্র্য বিমোচনে সক্ষম হয়। স্থানীয় বাজারে দোকান দেয়ায় বেচাকেনাও ভালো হয়। প্রথম মাসেই সমস্ত খরচ উঠে যায় এবং ১০,০০০ টাকা লাভ হয়। তাদের দেখে ঐ গ্রামের অন্যান্য বেকার বা দরিদ্র যুবকরা উৎসাহিত হবে। এভাবে দুই ভাইয়ের স্ব- কর্মসংস্থানের উদ্যোগটি বেকারত্ব দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো দরিদ্র দেশে স্বকর্মসংস্থানের উদ্যোগটি সত্যিই প্রসংশনীয়। এর মাধ্যমে দেশকে দরিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। তাই শামিম ও শহিনের মতো অন্যান্য বেকার যুবকদেরও স্বকর্মসংস্থানের প্রতি মনোনিবেশ করে দরিদ্রতাকে জয় করা উচিত।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রায় ত্রিশ বছর আগে মি. জসিম লেখাপড়া শেষ করে কানাডায় চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। একটানা ত্রিশ বছর কাটিয়ে দেশে ফিরে তিনি অবাক। আগের বাংলাদেশ আর নেই। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্নমধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মি. জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন।

Dinajpur · 2017

প্রাকৃতিক পরিবেশ কী?
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।
বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

4.সৃজনশীল প্রশ্ন

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।