তোমার মতে উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে?
উত্তর: আমার মতে, উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে।বাংলাদেশর অর্থনীতিতে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেকে আবিষ্কার করতে পারে। এদেশের ৮ কোটি কর্মক্ষম লোকের মধ্যে ২ কোটি বেকার। এর মধ্যে অনেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে যোগ্যতা থাকা সত্ত্বেও কোথাও চাকরি পাচ্ছে না। অনেকে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। আত্মকর্মসংস্থান বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে পারে। স্বল্প পরিমাণ পুঁজি ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একক বা যৌথ উদ্যোগে এরূপ কর্মসংস্থান গড়ে তোলা যায়, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করে। এর ফলে সামাজিক অপকর্ম ও অনাচার থেকে যুব সমাজকে রক্ষা করা যায়। মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় ও অর্থনীতিতে আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি পায়। ফলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। যা বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করে।উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশে বেকারত্ব দূরীকরণে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। তারা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে স্ব- কর্মসংস্থান তৈরি করে দারিদ্র্য বিমোচনে সক্ষম হয়। স্থানীয় বাজারে দোকান দেয়ায় বেচাকেনাও ভালো হয়। প্রথম মাসেই সমস্ত খরচ উঠে যায় এবং ১০,০০০ টাকা লাভ হয়। তাদের দেখে ঐ গ্রামের অন্যান্য বেকার বা দরিদ্র যুবকরা উৎসাহিত হবে। এভাবে দুই ভাইয়ের স্ব- কর্মসংস্থানের উদ্যোগটি বেকারত্ব দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো দরিদ্র দেশে স্বকর্মসংস্থানের উদ্যোগটি সত্যিই প্রসংশনীয়। এর মাধ্যমে দেশকে দরিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। তাই শামিম ও শহিনের মতো অন্যান্য বেকার যুবকদেরও স্বকর্মসংস্থানের প্রতি মনোনিবেশ করে দরিদ্রতাকে জয় করা উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তোমার মতে উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগটি দেশের বেকারত্ব দূরীকরণ ও অর…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর