জনাব হারুনের মৎস্য খামারটি কীভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে?
উত্তর: জনাব হারুনের মৎস্য খামার করার মধ্য দিয়ে স্বকর্মসংস্থান বা আত্ম-কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্বকর্মসংস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কোনো ব্যক্তি নিজের বা ঋণের মাধ্যমে স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকলে তাকে আত্ম-কর্মসংস্থান বলে। এর মাধ্যমে মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে। এ কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে উৎপাদন বাড়ে, ফলে আয় বাড়ে এবং নিয়োগও বাড়ে। আবার আমাদের দেশে প্রয়োজনীয় মূলধনের অভাব রয়েছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। আত্ম- কর্মসংস্থানের মাধ্যমে অল্প মূলধনের সাহায্যে সহজেই উৎপাদনশীলতা বাড়ানো যায়। ফলশ্রুতিতে অর্থনীতিতে উন্নয়ন ঘটে।উদ্দীপকের জনাব হারুন যুব উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে একটি মৎস্য খামার করলেন। সেখানে তিনি উন্নত জাতের পোনা ও ডিম উৎপাদন করলেন। এছাড়াও তিনি মাছ উৎপাদনের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করলেন। জনাব হারুন মাছের খামার তৈরির মাধ্যমে আত্ম- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। যেহেতু তাকে অনুসরণ করে গ্রামের অনেক বেকার যুবক আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তাই বলা যায়, অধিক আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব হারুনের মৎস্য খামারটি কীভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর