উদ্দীপকে উল্লিখিত জনাব হারুন ও তার অনুসারীদের ফার্মগুলোকে কী স্ব-কর্মসংস্থান বলা যেতে পারে? আলোচনা করো।
উত্তর: হ্যাঁ, জনাব হারুন ও তার অনুসারীদের ফার্মগুলোকে স্ব-কর্মসংস্থান বলা যাবে।আত্ম শব্দের অর্থ 'নিজ' কর্মসংস্থান অর্থ 'নিয়োগ'। কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্ম-কর্মসংস্থান বা স্ব- কর্মসংস্থান বলে। অর্থাৎ স্বকর্মসংস্থান বলতে স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব-উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা বোঝায়। হাঁস-মুরগি পালন, কবুতর পালন, নার্সারি, ফুলের চাষ, মৎস্য চাষ, ফলের বাগান, পশুপালন, বাঁশ ও বেতের কাজ, কম্পিউটার কম্পোজের দোকান, টাইপ মেশিন চালানো প্রভৃতি স্ব-কর্মসংস্থান সৃষ্টির উদাহরণ। স্ব-কর্মসংস্থানের কার্যাবলি একক বা যৌথ উদ্যোগে করা যায়। আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও NGO-সমূহ ঋণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে, যা কি না বেকারত্বের বোঝা হ্রাস করে দেশের উন্নয়নে অবদান রাখে। উদ্দীপকের হারুন যুব উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে একটি মৎস্য খামার করলেন। মৎস্য অফিসারের সহায়তায় উন্নত জাতের মাছের পোনা ও হাঁস-মুরগির ডিম উৎপাদন করলেন। তাছাড়া তিনি মাছ উৎপাদনের মাধ্যমে প্রচুর মুনাফাও অর্জন করলেন। তার এই সাফল্য দেখে গ্রামের অনেক বেকার যুবক মাছ চাষ ও হাঁস-মুরগি পালন শুরু করলেন। যার মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।সুতরাং বলা যায়, স্বকর্মস্থানের মাধ্যমে স্বল্প পুঁজি ও সামান্য প্রশিক্ষণের সমন্বয়ে বেকার যুব সম্প্রদায় পরনির্ভরশীলতার গ্লানি মোচন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব হারুন ও তার অনুসারীদের ফার্মগুলোকে কী স্ব-কর…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর