উল্লিখিত রেখাচিত্রের ৮ এবং c এর ব্যবধান দূর করা যায় কীভাবে- বিশ্লেষণ করো।
উত্তর: খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্দীপকের উল্লিখিত রেখাচিত্রের b ও c এর ব্যবধান দূর করা যায়। ম্যালথাস ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ওপর ভিত্তি করে খাদ্য উৎপাদনে গাণিতিক হারের মতবাদ দেন। কিন্তু বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির ফলে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে খাদ্য ও জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যকার ব্যবধান হ্রাস পায়। অর্থাৎ, খাদ্য উৎপাদন বৃদ্ধির দ্বারা b ও c এর ব্যবধান কমানো যায়। আবার জনসংখ্যা নিয়ন্ত্রণ যেমন- জন্মনিয়ন্ত্রণ কার্যকর, সাধারণ স্বাস্থ্যসেবা ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন ইত্যাদির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার কমানো যায়। এতে জনসংখ্যা বৃদ্ধির হার রেখা ভূমি অক্ষের কাছাকাছি চলে আসে। অর্থাৎ, b ও c এর ব্যবধান কমে যায়।ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধি রোধকল্পে ১. প্রতিরোধমূলক ব্যবস্থা ও ২. প্রাকৃতিক নিরোধ এই দুটি উপায়ের কথা বলেছেন। জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হারের চেয়ে বেশি হলে জনাধিক্য দেখা দেয়। তখন প্রতিরোধমূলক ব্যবস্থা না গ্রহণ করা হলে প্রাকৃতিক নিরোধ কার্যকরী হয় এবং অতিরিক্ত জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে খাদ্য উৎপাদন ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা ফিরিয়ে আনে। অর্থাৎ, b ও c এর ব্যবধান শূন্য হয়ে যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত রেখাচিত্রের ৮ এবং c এর ব্যবধান দূর করা যায় কীভাবে- বিশ্লেষ…
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর