নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?
উত্তর: নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। যে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই দূষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না, তাই নিরাপদ খাদ্য। আবার, খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় নির্ভরযোগ্য ও স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে বিদ্যমান। বেঁচে থাকার জন্য কেবল খাদ্য প্রাপ্তি যথেষ্ট নয় বরং সে খাদ্য হতে হবে ভেজালমুক্ত, স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পুষ্টি উপাদানসমৃদ্ধ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?
উত্তর