উদ্দীপকে বর্ণিত বাণিজ্য কীভাবে 'ক' দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক বাণিজ্য পরনির্ভরশীলতা হ্রাসের মাধ্যমে 'ক' দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশের রপ্তানি আয় বাড়ে। রপ্তানি আয় বাড়লে বাণিজ্য ঘাটতির ব্যবধান কমে আসে। ফলে, সঞ্চয় ও বিনিয়োগের হার বাড়তে থাকে। এতে মূলধন গঠনের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হয়। এভাবে দেশে স্বাধীন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়। উদ্দীপকের 'ক' দেশ প্রধানত কাঁচাপাট, চা, চামড়া প্রভৃতি ও শিল্পের কাঁচামাল বিদেশে রপ্তানি করে। এসব কৃষিপণ্য ছাড়াও বিভিন্ন প্রকার শিল্পজাত দ্রব্য রপ্তানি করছে। অর্থাৎ, 'ক' দেশ আন্তর্জাতিক বাণিজ্য করছে। দেশটির উৎপাদিত উদ্বৃত্ত পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। তাছাড়া অনুৎপাদিত দ্রব্য আমদানি ও উন্নত প্রযুক্তি গ্রহণ করে দেশ স্বনির্ভর হতে পারে। ফলে দেশটি প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে উন্নত অর্থনীতির দেশে পরিণত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বাণিজ্য কীভাবে 'ক' দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা র…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর