'ক' দেশের উক্ত বাণিজ্যের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা করো।
উত্তর: 'ক' দেশের আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানির বৈচিত্র্যকরণ ঘটেছে। রপ্তানি বাণিজ্যে বিদেশিদের চাহিদার ওপর নির্ভরশীল। সময়ের পরিবর্তনে তাদের চাহিদা পরিবর্তিত হলে দেশীয় রপ্তানির পণ্যেও পরিবর্তন হয়েছে। অন্যদিকে, আমদানিকৃত পণ্যের ধরন দেশীয় চাহিদা দ্বারা নির্ধারিত হয়। যেমন- বর্তমানে আমাদের দেশে মূলধনি দ্রব্যের চাহিদা বেশি তাই মূলধনি দ্রব্যের আমদানি বেশি হয়। উদ্দীপকে 'ক' দেশ প্রধানত পাট, চা, চামড়া ও শিল্পের কাঁচামালের মতো গুটিকয়েক কৃষিপণ্য রপ্তানি করছে। কিন্তু বর্তমানে কিছু নতুন পণ্য সামগ্রীও রপ্তানি হচ্ছে। এসব কৃষিপণ্য ছাড়াও বিভিন্ন প্রকার শিল্পজাত দ্রব্য রপ্তানি করে থাকে। অর্থাৎ, বর্তমানে 'ক' দেশে রপ্তানিকৃত দ্রব্যের বৈচিত্র্যকরণ হয়েছে। এখানে প্রচলিত পণ্যের রপ্তানি হ্রাস কিন্তু অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশ সাধারণত তার উদ্বৃত্ত পণ্য রপ্তানি করে। একারণে দেশে কোনো পণ্যের উদ্বৃত্ত বাড়লে সে পণ্যের রপ্তানি বাড়ে। অন্য দিকে কোনো পণ্যের উদ্বৃত্ত হ্রাস পেলে তার রপ্তানিও হ্রাস পায়। তেমনি 'ক' দেশে বর্তমানে কৃষি পণ্যের উদ্বৃত্ত কমায় এরূপ পণ্যের রপ্তানি কমেছে। কিন্তু সাম্প্রতি শিল্প জাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। অতএব 'ক' দেশের রপ্তানি বাণিজ্যে অপ্রচলিত পণ্য বৃদ্ধি পাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'ক' দেশের উক্ত বাণিজ্যের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর