'A [গণিত] ও 'B [গণিত] ব্যক্তির বাণিজ্যের মধ্যে যে বৈসাদৃশ্যগুলো আছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ব্যক্তি বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং 'B [গণিত] ব্যক্তি বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়-বিক্রয় হয় তাই অভ্যন্তরীণ বাণিজ্য। অপরপক্ষে, দুই বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো পণ্য ক্রয়-বিক্রয় হয় তা আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ, অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভেতর এবং আন্তর্জাতিক বাণিজ্য ভিন্ন দুটি স্বাধীন দেশের মধ্যে সংগঠিত হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, 'A [গণিত] ব্যক্তি দ্র ব্য ও সেবা উৎপাদন করে তার বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে। এটি অত্যন্তরীণ বাণিজ্যকে নির্দেশ করে। এ বাণিজ্যে দ্রব্যসামগ্রীর ক্রয়-বিক্রয় তঅবাধে চলে এবং বাজারগুলোর মধ্যে ক্রেতাদের রুচি, অভ্যাস ইত্যাদি প্রায় অভিন্ন থাকে। দেশের অভ্যন্তরেই বাণিজ্য হওয়ার কারণে এ বাণিজ্যের। মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় না। অপরপক্ষে, 'B [গণিত] ব্যক্তি তার উদ্বৃত্ত দ্র ব্য বাইরের দেশের বাজারে বিক্রি করে। আবার, অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। অর্থাৎ, এটি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আমদানির মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুযোগ হয়। এ বাণিজ্যে পণ্যের অবাধ প্রবাহ থাকায় পণ্যের মান উন্নয়ন ঘটে। এ বাণিজ্যের মাধ্যমে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ হয়। সুতরাং বলা যায়, A ব্যক্তি অভ্যন্তরীণ ও B ব্যক্তি আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'A ও 'B ব্যক্তির বাণিজ্যের মধ্যে যে বৈসাদৃশ্যগুলো আছে তা ব্যাখ্যা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর