উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ব্যক্তির সাথে সংশ্লিষ্ট বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে- তুমি কি এ বিষয়ে একমত- বিশ্লেষণ করো।
উত্তর: বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে B ব্যক্তির সাথে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হলে নানাবিধ সুবিধা লাভ করা যায়। যেমন: 'উদ্বৃত্ত পণ্য রপ্তানি, অনুৎপাদিত দ্রব্য ভোগ, মূলধনি দ্রব্য আমদানি ইত্যাদি। এসব সুবিধা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকের 'B [গণিত] ব্যক্তি তার উৎপাদিত দ্রব্য নিজ দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বাজারে বিক্রি করে। পাশাপাশি, অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। অর্থাৎ, 'B [গণিত] ব্যক্তিঃ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত। এ বাণিজ্যের ফলস্বরূপ পণ্যের মান উন্নয়ন, কর্মসংস্থান এবং সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত ও মূলধনি দ্রব্য আমদানি করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশের উপকরণ প্রাপ্তি ও দক্ষতা অনুসারে উৎপাদন করা যায়। ফলে সাম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং মোট উৎপাদন বৃদ্ধি পায়। আবার, উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা যায়। প্রয়োজনে অন্য দেশ থেকে দ্রব্য আমদানি করা যায়। ফলে রপ্তানির মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তেমনি আমদানির মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য ভোগ করা সম্ভব হয়। এসব সুবিধা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং, 'B [গণিত] ব্যক্তির বাণিজ্যি তথা আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B ব্যক্তির সাথে সংশ্লিষ্ট বাণিজ্য দেশের অর্থনৈত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর