'বৈদেশিক সাহায্য অপেক্ষা বৈদেশিক বাণিজ্য উত্তম'-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বৈদেশিক সাহায্য আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনে অন্তরায় সেজন্য বাণিজ্যই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দুটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময় হলো বৈদেশিক বাণিজ্য। আর বিভিন্ন প্রয়োজনে অন্য কোনো দেশ থেকে খাদ্য, প্রকল্প, 'দান ও অনুদান ইত্যাদি সহায়তা গ্রহণ করাই বৈদেশিক সাহায্য। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য দুটোরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধার চেয়ে সুবিধাই অধিক। উদ্দীপকে বাংলাদেশ সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিজ দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে সাহায্য গ্রহণ করে থাকে। তবে এসব সাহায্য কঠিন শর্তযুক্ত ও উচ্চ সুদের হার সংবলিত হওয়ায় অনেক সময় শেষে পরনির্ভরশীল করে তোলে। অর্থাৎ, উদ্দীপকে বাংলাদেশ বৈদেশিক সাহায্যের নানারূপ অসুবিধার সম্মুখীন হয়েছে। অন্যদিকে বৈদেশিক বাণিজ্যের তেমন লক্ষণীয় অসুবিধা নেই। বৈদেশিক সাহায্য অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব এবং কঠিন শর্তযুক্ত হয়। এটি দেশকে স্বাবলম্বী করার পরিবর্তে পরনির্ভরশীল করে জাতির আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার হয়। আবার দেশের প্রয়োজন অনুযায়ী দ্রব্য উৎপাদন ও উদ্বৃত্ত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এতে রপ্তানি আয় বাড়ে এবং বৈদেশিক নির্ভরশীলতা কমে। অর্থাৎ, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ আত্মনির্ভরশীল এবং জাতি আত্মমর্যাদাসম্পন্ন হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'বৈদেশিক সাহায্য অপেক্ষা বৈদেশিক বাণিজ্য উত্তম'-উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর