উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর প্রত্যেক দেশ নিজেদের সম্পদ ও উপকরণ প্রাপ্তির সুবিধা, দক্ষতা অনুসারে সর্বোচ্চ উৎপাদন করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশগুলোর মোট উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমগ্র বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পায়। উক্ত দেশসমূহের শিল্প প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানসমূহ অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচন সুবিধা ভোগ করে।উদ্দীপকে নিলয় সাহেবের চাকরিতে দেশে আন্তর্জাতিক বাণিজ্য বিদ্যমান। ফলে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রাকৃতিক সম্পদগুলোর উত্তম ব্যবহারের দ্বারা উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃত হয়। এতে উদ্বৃত্ত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এছাড়া কোনো দেশ কোনো বিশেষ পণ্য উৎপাদন করতে না পারলেও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে আমদানি করে ভোগ করতে পারে। এতে বাংলাদেশের জনগণের প্রযুক্তি দক্ষতা বাড়ছে। তাই বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর