উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের পাশাপাশি তোমার কয়েকটি সুপারিশ প্রদান করো যা দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোর পাশাপাশি আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত।একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর। পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই সরকারকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন: রপ্তানি ঋণ প্রদান, বাণিজ্য মেলা আয়োজন, কর অবকাশ, ইপিজেড স্থাপন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে হবে।উদ্দীপকে সরকার রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে আয় কর সুবিধা, রপ্তানি ঋণ ও কর অবকাশ সুবিধা দিচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করাতে হবে। যেমন: আমদানি নীতি উদারীকরণ, টাকার মূল্যমান যৌক্তিকীকরণ, আয় কর রেয়াত প্রভৃতি।সরকার কর্তৃক রপ্তানি ঋণ প্রদানের ব্যবস্থা করলে মূলধনের যোগান বৃদ্ধি পেয়ে উৎপাদন বৃদ্ধি পাবে। তাছাড়া দেশে বাণিজ্য মেলার আয়োজন ও বিদেশের মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিত বাড়বে।আবার, কর অবকাশের ফলে রপ্তানি খরচ কমবে। এতে রপ্তানি লাভজনক হবে। এছাড়া রপ্তানি ঋণ ও ইপিজেড স্থাপনের ফলে রপ্তানিজাত দ্রব্যের উৎপাদন বাড়বে। এতে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। তাই বলা যায়, সরকার গৃহীত পদক্ষেপগুলোর পাশাপাশি ওপরে উল্লিখিত পদক্ষেপগুলোও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে অনেকাংশে সহায়ক হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের পাশাপাশি তোমার কয়েকটি …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর