উদ্দীপকে উল্লিখিত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত পদক্ষেপ কী পর্যন্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রাষ্ট্র শুল্ক রেয়াত, ট্যাক্স হলিডে, বিদ্যুৎ গ্যাসের দাম হ্রাসসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এ পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় বলে আমি মনে করি। কারণে এ পদক্ষেপগুলোর সাথে সাথে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন- ১. রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি: দেশের রপ্তানি বাণিজ্যের সমস্যার তাৎক্ষণিক সমাধান ও রপ্তানিসংক্রান্ত সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য জাতীয় কমিটি গঠন করতে হবে। ২. পণ্যের গুণগত মান বৃদ্ধি: রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্য আমদানিকারক দেশের পছন্দ ও রুচি অনুযায়ী পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে। ৩. আমদানি নীতি উদারীকরণ: রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি নীতি পূর্বাপেক্ষা উদার ও সহজতর করতে হবে। ৪. রপ্তানি ঋণ নিশ্চিতকরণ প্রকল্প: রপ্তানি উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে এ প্রকল্পের ভূমিকাকে আরও জোরদার করার জন্য পর্যাপ্ত রপ্তানি ঋণ সুবিধা দিতে হবে। ৫. পরিবহন ব্যবস্থার উন্নয়ন: বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির জন্য পরিবহণ ব্যবস্থা আরও উন্নত করতে হবে যাতে আমদানিকারক দেশের পণ্য পরিবহনে অসুবিধা না হয়। ৬. রাজনৈতিক স্থিতিশীলতা: পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন অত্যন্ত জরুরি। উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলোর সাথে সাথে উপরে আলোচিত পদক্ষেপগুলো গ্রহণ করলে রপ্তানি বৃদ্ধি পাবে যা উদ্দীপকের দেশটির বাণিজ্য ঘাটতি দূর করতে সহায়ক হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর