উদ্দীপকের আলোকে তুমি কি মনে কর অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যই অধিক কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যই অধিক কার্যকর। বৈদেশিক সাহায্য দেশের অর্থনীতির পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে। দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট করে। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে। বৈদেশিক সাহায্যে শর্তযুক্ত থাকে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ শর্তহীন। তাই বৈদেশিক সাহায্যে শ্রমের গতিশীলতা বৃদ্ধির হার কম। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে শ্রমের গতিশীলতা বেশি। বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। এ অর্থসামগ্রী উন্নয়নের জন্য ব্যয় করা যেতে পারে। কিন্তু বৈদেশিক সাহায্য থেকে প্রাপ্ত অর্থদাতাদের নির্দেশিত খাতেই কেবল ব্যয় করতে হয়। দাতারা। অনেক সময় চায় না যে, উন্নয়নশীল দেশগুলো পরমুখাপেক্ষিতা থেকে মুক্তি পাক। তাই দাতাদের অর্থ এমন সব ক্ষেত্রেই কেবল ব্যবহার করার অনুমতি থাকে, যার মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়। কিন্তু বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে অর্জিত অর্থ স্বাধীনভাবে যেকোনো ক্ষেত্রে 'ব্যয় করার সামর্থ্য সংশ্লিষ্ট দেশটির থাকে। এ কারণেই সাহায্যের পরিবর্তে বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। উদ্দীপকে সামিহা তার অর্থনীতি ক্লাস থেকে জানতে পারে যে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্য নাকি বৈদেশিক সাহায্য বেশি ভূমিকা রাখে। সে বুঝতে পারে বৈদেশিক সাহায্য দীর্ঘমেয়াদে পরনির্ভরশীলতা বৃদ্ধি করে; কিন্তু বৈদেশিক বাণিজ্য এরূপ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে না। সুতরাং বলা যায়, অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যই অধিক কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তুমি কি মনে কর অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর