দেশের রপ্তানি বৃদ্ধিতে আর কী কী করা যেতে পারে? যুক্তিসহকারে উত্তর দাও।
উত্তর: রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কেবল সরকারি কর্মসূচি যথেষ্ট নয়, বরং আরও কার্যকর নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। যেমন: ১. পণ্য বহুমুখীকরণ: গার্মেন্টসের ওপর নির্ভরশীলতা কমিয়ে, চামড়া, কৃষিপণ্য, আইটি সেবা, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা দরকার। ২. বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি: উন্নত প্রযুক্তির ব্যবহার। ও উৎপাদন খরচ কমিয়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা দরকার, যাতে তা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে। ৩. নতুন বাজার অনুসন্ধান: ইউরোপ-আমেরিকা ছাড়াও এশিয়া;" মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে রপ্তানি সম্প্রসারণ করা প্রয়োজন। ৪. পর্যাপ্ত অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা: সমুদ্রবন্দর, বিমানবন্দর ও রেলপথের উন্নয়ন করে রপ্তানি পণ্যের পরিবহন সহজতর করা দরকার। ৫. রপ্তানিতে কর ও শুল্ক সুবিধা: রপ্তানি শিল্পের বিকাশে সরকারকে। উদ্যোক্তাদের জন্য শুল্ক রেয়াত, কর অবকাশ ও প্রণোদনা দিতে হবে। ৬. বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ: বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সহজ নীতিমালা প্রণয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। রপ্তানি বৃদ্ধির জন্য শিল্পায়ন, নীতি সহায়তা, পণ্য বৈচিত্র্যকরণ ও বিশ্ববাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা নেওয়া জরুরি। এগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ বৈশ্বিক রপ্তানি বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের রপ্তানি বৃদ্ধিতে আর কী কী করা যেতে পারে? যুক্তিসহকারে উত্তর দাও।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর