সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ রপ্তানি সম্প্রসারণের জন্য যথেষ্ট- মূল্যায়ন কর।
উত্তর: সরকারের গৃহীত পদক্ষেপগুলো রপ্তানি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এগুলো যথেষ্ট কি না তা নির্ভর করে আরও কিছু বিষয়ের ওপর। সরকার শুল্ক রেয়াত, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং সহজ শর্তে ঋণের মতো পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ রপ্তানিকারকদের উৎপাদন খরচ কমিয়ে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া, আয়কর সুবিধা বিনিয়োগে উৎসাহ দেয় এবং বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ায়। তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের অনুন্নত অবকাঠামো এবং পণ্য পরিবহনে উচ্চ খরচ অনেক ক্ষেত্রে রপ্তানি সম্প্রসারণে বাধা সৃষ্টি করে।। রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক জটিলতা রপ্তানিকারকদের কার্যক্রমে প্রভাব ফেলে। পাশাপাশি, প্রযুক্তিগত উন্নয়নের অভাব এবং বৈশ্বিক মান অনুযায়ী পণ্য উৎপাদনের সীমাবদ্ধতা রপ্তানিতে উন্নতি আরও বাধাগ্রস্ত করে। সরকারের পদক্ষেপগুলো রপ্তানি সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির আধুনিকায়ন এবং প্রশাসনিক বাধা দূর করার মাধ্যমে এই পদক্ষেপগুলোকে আরও কার্যকর করা সম্ভব। এভাবে দেশের রপ্তানি প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে স্থায়ী ও কার্যকর হবে। এবং রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ রপ্তানি সম্প্রসারণের জন্য যথেষ্ট- মূ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর