শেয়ারFacebookWhatsApp

ভ্যাটকে কেন পরোক্ষ কর বলা হয়?

উত্তর: করদাতা করের ভার ক্রেতাদের ওপর চাপাতে পারে বলে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর বলতে ওই করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেয়। এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

ভ্যাটকে কেন পরোক্ষ কর বলা হয়?

উদ্দীপক

'DD^{\prime} দেশের সরকার দেশের দীর্ঘতম নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রথমে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ঋণ পাবে বলে আশা করে। কিন্তু পরবর্তীতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

উত্তর

করদাতা করের ভার ক্রেতাদের ওপর চাপাতে পারে বলে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর বলতে ওই করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেয়। এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণের উৎসগুলোকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসে বিভক্ত করা যায়। সরকার তার ব্যয় নির্বাহের ঋণ জন্য দেশের ভেতরের ব্যক্তি, ব্যাংক, আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তা অভ্যন্তরীণ ঋণ। আবার, সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিদেশি সরকার, ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি থেকে যে ঋণ গ্রহণ করে তা বৈদেশিক ঋণ। সরকার এই দুটি উৎস হতে ঋণ গ্রহণ করে তার অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমের ব্যয় নির্বাহ করে থাকে। উদ্দীপকে 'DD^{\prime} দেশের সরকার দেশের দীর্ঘতম নদীর ওপর সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয় ব্যাংক ও বিভিন্ন দেশের সরকারের কাছে ঋণ প্রত্যাশা করে। এগুলো ঋণের বৈদেশিক বা বাহ্যিক উৎসকে নির্দেশ করে। এসব উৎস থেকে সরকার ঋণ না পেয়ে পরবর্তীতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সেতু নির্মাণ করে। এগুলো সরকারের ঋণের অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরকারি ঋণের দুটি উৎসের মধ্যে বৈদেশিক উৎসের তুলনায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণগ্রহণ সুবিধাজনক। সরকার দেশের জনগণ বা বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে, তাকে অভ্যন্তরীণ ঋণ বলে। পক্ষান্তরে, বিদেশি ব্যক্তি, সরকার ও আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক ঋণ বলে। বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণ অধিক সুবিধাজনক। উদ্দীপকে বর্ণিত উৎস দুটি হলো সরকারি ঋণের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস। 'DD^{\prime} দেশের সরকার সেতু নির্মাণের জন্য প্রথমে বৈদেশিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণের চেষ্টা করে। কিন্তু বৈদেশিক উৎসগুলো ঋণ গ্রহণে জটিলতা সৃষ্টি করে। ফলে সরকার বাধ্য হয়েই দেশি বা অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করে সেতু নির্মাণ করে। অর্থাৎ এখানে বৈদেশিক উৎসগুলোর তুলনায় অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণগ্রহণের সুবিধা প্রকাশ পেয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করা সহজতর। ঋণের আর্থিক ভারহীনতা, সহজ শর্তে ঋণ, যেকোনো স্তরে ব্যবহারের সুবিধা রয়েছে। বিপরীতে বাহ্যিক উৎস থেকে ঋণ সংগ্রহ করা তুলনামূলক জটিল। দাতা দেশ বা সংস্থাসমূহ এর প্রদেয় ঋণের সাথে উচ্চ সুদ, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, পরিশোধের কম সময় ও অন্যান্য কঠিন শর্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাই সার্বিক বিবেচনায় বলা যায়, উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে উৎস দুটির মধ্যে অভ্যন্তরীণ উৎসের যৌক্তিকতা অধিক।
HSCEconomics 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ভ্যাটকে কেন পরোক্ষ কর বলা হয়? | Prosthuti