বাংলাদেশের রপ্তানি দ্রব্যগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা- প্রচলিত রপ্তানি পণ্য ও অপ্রচলিত রপ্তানি পণ্য।
সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গতি-প্রকৃতিতে বেশ পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশ চিরাচরিতভাবে প্রথম থেকে যেসব পণ্য বিশ্ব বাজারে রপ্তানি করে আসছে সেগুলো প্রচলিত রপ্তানি পণ্য এবং সাম্প্রতিককালে যেসব পণ্য রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেগুলো অপ্রচলিত রপ্তানি পণ্য হিসেবে গণ্য করা হয়।
উদ্দীপকের তথ্যের আলোকে নিচে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা নিম্নরূপ:
রপ্তানিকৃত দ্রব্যসমূহ
প্রচলিত রপ্তানি পণ্য: কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চা, চামড়া, চামড়াজাত দ্রব্য, পেট্রোলিয়াম উপজাত পণ্য যেমন- ন্যাপথালিন, ফার্নেস অয়েল ও বিটুমিন।
অপ্রচলিত রপ্তানি পণ্য: তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, নিটওয়্যার, হস্তশিল্পজাত দ্রব্য, কৃষিপণ্য, রাসায়নিক দ্রব্য, গুড়, দিয়াশলাই, পারটেক্স, রেয়নসহ অন্যান্য শিল্প পণ্য।