উদ্দীপকে বর্ণিত সরকারি ব্যয়ের উদ্দেশ্য গুলো চিহ্নিত করে নিম্নে বর্ণনা করা হলো : উদ্দীপকে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা, প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে থাকে। জনকল্যাণ ই প্রতিটি দেশের সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ অর্জনের জন্যই সরকার ব্যয় করে থাকে। রাজস্ব ব্যয় ও উন্নয়ন / মূলধনী ব্যয় এই দুটি খাতে সরকারি ব্যয় বিভক্ত। দেশের জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা-শৃঙ্খলা রক্ষা, প্রশাসন পরিচালনার ব্যয় রাজস্ব ব্যয়। একটি দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য, তার নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার এই রাজস্ব ব্যয়গুলো করে থাকেঅপরদিকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড যেমন শিক্ষা-দক্ষতাগত উন্নয়ন, অবকাঠামগত উন্নয়ন, রাস্তাঘাট সেতু ও বাঁধ নির্মাণ ইত্যাদি সরকারের মূলধনী ব্যয়। মূলত শিক্ষা ও দক্ষতাগত উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে জনসম্পদে তৈরি করা, অবকাঠামগত উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা প্রদান, দরিদ্রদের আত্মকর্মসংস্থান দুর্যোগজনিত ক্ষতির মোকাবেলা ইত্যাদি খাতে সরকার মূলধনী ব্যয় করে থাকে। ।