আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় । পৃথিবীতে কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু দ্রব্য-সেবা উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদনের উপকরণের ঘাটতি থাকলে তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। এছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করো।
উত্তর