উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচালিত দ্রব্যের তালিকা তৈরি করা হলো-
প্রচলিত দ্রব্য: রপ্তানি বাজারে বাংলাদেশ দীর্ঘকাল হতে যেসকল পণ্য রপ্তানি করে আসছে তাকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। উদ্দীপকের আলোকে তালিকা: ১. পাট ও পাটজাত দ্রব্য, ২. চা, ৩. চামড়া, ৪. কাঁচা পাট, ৫. পেট্রোলিয়াম উপজাত, ৬. কাগজ বা নিউজ প্রিন্ট।
অপ্রচলিত দ্রব্য: যে সমস্ত রপ্তানি দ্রব্য বাংলাদেশ আগে রপ্তানি করতোনা, কিন্ত বর্তমানে করছে তাকে অপ্রচালিত রপ্তানি দ্রব্য বলে।
উদ্দীপকের আলোকে তালিকা: ১. তৈরি পোশাক, ২. হস্তশিল্পজাত দ্রব্য, ৩. হিমায়িত খাদ্য, ৪. হোসিয়ারি দ্রব্য, ৫. কৃষিজাত দ্রব্য, ৬. ঔষুধ
বর্তমানে বৈদাশিক অর্থের সিংহভাগই আসে অপ্রচলিত দ্রব্য হতে, তৈরি পোশাক শিল্পই মোট আয়ের ৮০ ভাগ যোগান দেয়।