মালয়েশিয়ার শপিং মলে মি. মতিনের দেশের পণ্য সামগ্রী কম হওয়া কারণ নিম্নমান, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি। একটি, দেশ অন্য দেশে যে প্রক্রিয়ায় পণ্য ও সেবাসামগ্রী বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্য বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এগুলোর মধ্যে পণ্যের গুণগতমান, পরিবহন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি উল্লেখযোগ্য। মি. মতিন লক্ষ করে, শপিং মলে অন্যান্য শিল্পোন্নত দেশের পণ্য সামগ্রীর তুলনায় তার নিজ দেশের পণ্য সামগ্রীর পরিমাণ অনেক কম।
বাংলাদেশ অল্প কয়েকটি প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানি করে। এসবের অধিকাংশ রপ্তানি পণ্য আবার নিম্নমানের। নিম্নমানের কাঁচামাল, অদক্ষ শ্রমিক, পুরাতন প্রযুক্তি, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি কারণে এখানকার কলকারখানায় উৎপাদিত পণ্য নিম্নমানের হয়। তাছাড়া রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও গুদামজাতকরণের অভাবেও তার মানের অভাব ঘটে। এসব পণ্য বিদেশের বাজারে অন্যান্য দেশের উন্নতমানের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না এবং ক্রেতা হারায়। ওপরে উল্লিখিত বিভিন্ন সমস্যার কারণেই বিদেশের বাজারে এদেশের পণ্যের পরিমাণ লক্ষণীয়ভাবে কম হয়ে থাকে।