কেন অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন করা জরুরি?
উত্তর: রপ্তানিমুখী শিল্প বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহযোগিতা করে। সম্পূর্ণ রপ্তানির উদ্দেশ্যে স্থাপিত ও পরিচালিত শিল্পকে রপ্তানিমুখী শিল্প বলে। যেমন- চামড়া শিল্প, পাট শিল্প, তৈরি পোশাক শিল্প ইত্যাদি। এসব শিল্পের প্রধান উদ্দেশ্য হলে রপ্তানি করা। তাই এরূপ শিল্পের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আবার রপ্তানিমুখী শিল্প সাধারণত বৃহৎ শিল্পের ন্যয় হয়ে থাকে। তাই এরূপ শিল্পের বিপুল পরিমাণ উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি হয়। এজন্যই রপ্তানিমুখী শিল্প স্থাপন করা জরুরি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কেন অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন করা জরুরি?
উত্তর