দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপসমূহ ছাড়াও আরও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সাম্প্রতিককালে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপসমূহ হলো-
১. রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি: বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাবলি চিহ্নিতকরণ এবং তা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।।
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো: রপ্তানিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি,পণ্যের মান উন্নয়ন, বাজার অনুসন্ধান ইত্যাদি কাজের জন্য স্বায়ত্তশাসিত রপ্তানি উন্নয়ন ব্যুরো গঠন করা হয়েছে।
৩. শুল্ক রেয়াত: রপ্তানি বাণিজ্যের কাঁচামাল আমদানিসহ বিভিন্ন পর্যায়ে সরকার শুল্ক মওকুফ করে দিয়েছে।
৪. আয়কর সুবিধা, কম সুদে ঋণ: রপ্তানিতে অপ্রচলিত দ্রব্যের প্রসার ঘটাতে আয়কর রিবেটের সুবিধা দেওয়া হচ্ছে।
৫. অন্যান্য: রপ্তানি ঋণ নিশ্চিতকরণ স্কিম, এক্সপোর্ট পারফরমেন্স, লাইসেন্স, ট্যাক্স হলিডে, বিদেশে ভ্রমণের সুবিধা, ক্রেডিট কার্ডের প্রবর্তন, বাণিজ্য চুক্তি সম্পাদন, রপ্তানি মেলা, উন্নয়ন তহবিল গঠন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তাই আমি মনে করি, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উপরিউক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে।