১৫-৫৯ বছরের জনসংখ্যার বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে কোন ধরনের পরিবর্তন আনতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: ১৫-৫৯ বছরের জনসংখ্যা একটি দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ১৫-৫৯ বছরের জনসংখ্যা একটি দেশের কর্মক্ষম জনসংখ্যা নির্দেশ করে। বাংলাদেশে বর্তমানে ৬৮% মানুষ ১৫-৫৯ বছরের। এই পরিমাণ মানুষকে যদি সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গড়ে তোলা সম্ভব হয় তবে তা দেশের অর্থনীতি কে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এই কর্মক্ষম জনসংখ্যার মাধ্যমে দেশের জি ডি পি ও মাথাপিছু আয় বাড়ানো সম্ভব এছাড়াও- ১. এরা দেশের জাতীয় আয় কে কয়েক গুণ বৃদ্ধি করতে সম্ভব হবে। ২. এদের দক্ষ করে বিদেশে পাঠিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ৩. এই সমস্ত জনবল নিয়ে নতুন করে শিল্প গড়ে তোলা সম্ভব। ৪. এদের এক বিরাট অংশ আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে, যা অন্য মানুষের কর্মসংস্থান তৈরি করবে। তাই বলা যায়, ১৫-৫৯ বছরের কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধি এদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
১৫-৫৯ বছরের জনসংখ্যার বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে কোন ধরনের পরিবর্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর