১৫-৫৯ বছরের জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যেক দেশে ১৫-৫৯ বছরের জনসংখ্যা কে কর্মক্ষম জনসংখ্যা হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে বর্তমানে ৬৮ শতাংশ মানুষ কর্মক্ষম। বিরাট সংখ্যাকে চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তাই এর বিকল্প বেছে নিতে হবে, সর্বোত্তম বিকল্প হল আত্মকর্মসংস্থান। নিম্নে ভূমিকা তুলে ধরা হলো– ১. স্বল্প পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা সম্ভব ২. নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন নতুন হয় ৩. একজনের সৃষ্ট কৃত আত্মকর্মসংস্থানের ফলে আরো এক বিশাল অংশ জনসংখ্যা কর্মসংস্থান পেয়ে থাকে ৪. এর মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় ৫. আত্মকর্মসংস্থানে জড়িত তরুণেরা অসামাজিক কাজে লিপ্ত থাকে না,পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় । ৬. এটি একটি স্বাধীন পেশা, ফলে নিজের মত কাজ পরিচালনা করা যায় ৭. স্থানীয়ভাবে প্রাপ্ত কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে সফল হওয়া যায়। অতএব বলা যায়, বিরাট এই জনসংখ্যার কর্মসংস্থান সৃষ্টির জন্য আত্মকর্মসংস্থানের ভূমিকা অপরিসীম
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
১৫-৫৯ বছরের জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর