উল্লিখিত পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? তোমার মতামত লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণে আরোও যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, নিম্নে তা নিয়ে মতামত দেওয়া হল। (১) বাজার সার্ভেঃ বিদেশে আমাদের দ্রব্যের জন্য আরও অধিক এবং উত্তম বাজার খোঁজে বের করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোকে আন্তর্জাতিক বাজার সার্ভে করতে হবে এবং সেই অনুযায়ী রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। (২) টাকার মূল্যমান যৌক্তিকীকরণঃ আমাদের রপ্তানি কার্যক্রমকে উন্নত করার জন্য টাকার বাস্তবিক মূল্যবান নির্ধারণ করা দরকার। তার জন্য টাকার রূপান্তরকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৩) বিদেশে ভ্রমণের সুবিধাঃ রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে রপ্তানিকারকদের বিদেশে ভ্রমণের সুবিধা দিতে হবে। এতে করে তারা বিদেশি বাজার ও ক্রেতা সম্পর্কে তথ্য পাবে। (৪) ক্রেডিট কার্ড প্রবর্তনঃ রপ্তানিকারকদের বিদেশে ভ্রমণকে ঝুঁকিবিহীন, সম্মানজনক ও মর্যাদা সম্পন্ন করার জন্য তাদের অনুকূলে বরাদ্দকৃত বৈদেশিক মুদ্রার বিপরীতে ক্রেডিট কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৫) জাতীয় রপ্তানি মেলাঃ রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সরকার প্রতিবছর জাতীয় রপ্তানি মেলার আয়োজন করে থাকে। এর মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পায়। উপরিউক্ত পদক্ষেপ গুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়, তবে রপ্তানি বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আর কী কী পদক্ষেপ গ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর