উদ্দীপকে বর্ণিত দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কোনটি অধিক প্রয়োজনীয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে, আন্তর্জাতিক বাণিজ্য অধিক প্রয়োজনীয়। বৈদেশিক সাহায্য দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট করে। দেশের অর্থনীতিতে পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ অর্থনৈতিকভাবে সচল হয়ে উঠে। দেশে বৈদেশিক মুদ্রার আগমন ঘটে। বৈদেশিক সাহায্যে বিভিন্ন প্রকার শর্ত প্রদান করা হয়ে থাকে, যা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। দেশের উন্নয়নের গতিশীলতা হ্রাস করে। তাছাড়া বৈদেশিক সাহায্য হতে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হবে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য এমন কোন বিধি-নিষেধ নাই। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে প্রাপ্ত অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখে। আবার, বৈদেশিক সাহায্যে অনেক সময় দেখা যায়, দাতা দেশ চায় না গ্রহীতা দেশ খুব বেশি উন্নয়ন করুক, যার ফলে তারা তাদের স্বার্থ হাসিলের ন্যায় শর্ত দিয়ে থাকে। বৈদেশিক সাহায্যে দেশ দেউলিয়া হওয়ার ভয় থাকে কিন্তু বৈদেশিক বাণিজ্যে এমন কিছু সুযোগ নেই। উদ্দীপকে দেখা যায় বাংলাদেশ বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানি শুরু করেছে যা দেশের অর্থনীতির চালিকাশক্তি মজবুত করবে। অপরদিকে, বিভিন্ন কঠিন শর্ত মেনে, অবকাঠামগত উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্য অর্জন করেছে, যা বাংলাদেশকে পরনির রশীল করে তুলছে, বাংলাদেশ সরকারের উচিত, বৈদেশিক সাহায্যের পরিবর্তে বৈদেশিক বাণিজ্যের দিকে সদৃষ্টি দেওয়া।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর