উদ্দীপকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তনের ধারা লক্ষ করা যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রমবর্ধমান ধারা লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ধারা দ্রুত উন্নয়ন ও বিকশিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করছে যথা- পোশাক, নিটওয়্যর, হিমায়িত খাদ্য দ্রব্য রপ্তানি করা হয়। তাছাড়াও মূলধনী দ্রব্য, জনশক্তি, শিল্পজাত দ্রব্য, এবং ঔষধ রপ্তানি করার মাধ্যমে অর্থনীতির নতুন দিক উন্মোচন হচ্ছে। উদ্দীপকে জাহিদ সাহেব অনেকদিন যাবৎ বাংলাদেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি লক্ষ্য করেন আগে বাংলাদেশ থেকে কাঁচাপাট, পাটজাত দ্রব্য ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করা হলেও বর্তমানে তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার, খাদ্যদ্রব্য সহ অনেক দ্রব্য রপ্তানি করা হয়। এভাবেই দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে রপ্তানির পরিমাণ ৩৫,১৮০.৮১ মিলিয়ন মার্কিন ডলার। যা ৭০ দশকে ছিল ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও চিংড়ি, কৃষিপণ্য ও হস্ত শিল্পজাত দ্রব্য রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তনের ধা…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর