উদ্দীপকের আলোকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্ভূত সমস্যাগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণের সমস্যা লক্ষ্য করা যায়। রপ্তানি পণ্য বিপণন বলতে একটি অর্থনৈতিক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে পণ্যটি উৎপাদনকারীর কাছ থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। বিপণনে পণ্য সংগ্রহ, মান অনুযায়ী শ্রেণিবিভাগ, পরিবহন, সংরক্ষণ ইত্যাদি করা হয়ে থাকে। কাজেই বাণিজ্যে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে জাহিদ সাহেব অনেকদিন যাবৎ আমদানি রপ্তানির বাণিজ্যের সাথে জড়িত। তিনি লক্ষ্য করেন আগের চেয়ে বর্তমানে রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। কিন্তু কিছু সমস্যাও বিদ্যমান। এর মধ্যে রয়েছে পণ্যের মান নির্বাচন, সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। দ্রব্যের মান উন্নত হলে চাহিদা বৃদ্ধি পায়। এতে রপ্তানি বাজারের সম্প্রসারণ ঘটে। নিম্নমানের পণ্য আন্তর্জাতিক বাজারে দুর্নাম বয়ে আনে। আবার সঠিক সময়ে পণ্য রপ্তানি না হলেও ক্রেতারা অর্ডার বাতিল করে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে পরিবহন খরচ বাড়ে ও সময় নষ্ট হয়। এতে রপ্তানিকারকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ফলে তারা নিরুৎসাহিত হয়। সুতরাং আমরা বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্যে এসব সমস্যা সমাধানের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারিত করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্ভূত সমস্যাগুলো বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর