বৈদেশিক সাহায্য কি দেশের স্থিতিশীল উন্নয়নের অন্তরায়? উদ্দীপকের ভিত্তিতে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, বৈদেশিক সাহায্য দেশের স্থিতিশীলতা অর্জনে অন্তরায়। একটি অনুন্নত বা উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব রয়েছে। তাই বৈদেশিক সাহায্যের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। কিন্তু একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অতিমাত্রায় বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে রপ্তানি বাণিজ্য বিস্তারে মনোযোগী হওয়া উচিত। বর্তমান সরকার বৈদেশিক সাহায্য ও ঋণ ছাড়াই পদ্ম সেতুর মতো একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। কারণ বৈদেশিক সাহায্যে অনেক অসম্মানজনক শর্ত থাকে। প্রায়শই সাহায্য প্রদানের সময় দাতা দেশ ও সংস্থাসমূহ বিভিন্ন ধরনের কঠিন শর্তারোপ করে থাকে। আর এসব শর্ত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গলজনক নয়। তাছাড়া বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে। তাই উক্ত দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে না। বৈদেশিক সাহায্যের ঋণের সুদের হার অত্যন্ত উচ্চ হয়ে থাকে। ফলে বৈদেশিক ঋণ গ্রহণের পর তা পরিশোধ করতে অনেক বেগ পেতে হয়। ঋণের এই সুদের টাকা জোগাড় করতে সরকারকে পণ্য দ্রব্যের ওপর কর আরোপ করতে হয়। ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই দীর্ঘ মেয়াদে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সক্ষমতা অর্জন করার চেষ্টা করতে হবে। সুতরাং বলা যায়, সংকটকালীন সময়ে বৈদেশিক সাহায্য গ্রহণ করা যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে সাহায্য নয় বাণিজ্যই লক্ষ্য হওয়া উচিত। কারণ দীর্ঘমেয়াদে বৈদেশিক সাহায্য দেশের স্থিতিশীলতা অর্জনে অন্তরায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৈদেশিক সাহায্য কি দেশের স্থিতিশীল উন্নয়নের অন্তরায়? উদ্দীপকের ভিত্…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর