মি. 'X [গণিত] ও মি. 'Y [গণিত] এর বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] অভ্যন্তরীণ বাণিজ্য এবং মি. 'Y [গণিত] আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। নিচে উভয় প্রকার বাণিজ্যের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো— ১. সংজ্ঞাগত পার্থক্য : একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অপরদিকে, বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। ২. সার্বভৌমত্ব : অভ্যন্তরীণ বাণিজ্য একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সংঘটিত হয়। ৩. স্বনির্ভরতা : অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ বৈচিত্র্যময়ের ফলে দেশ স্বনির্ভর হয়। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ফলে দেশ অনেক সময় পরনির্ভরশীল হয়ে পড়ে। ৪. রুচি ও পছন্দ : অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একই দেশের বিভিন্ন অঞ্চলের রুচি ও পছন্দের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য থাকে না। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে রুচি, পছন্দ ও সামাজিক রীতিনীতি সবই পৃথক। ৫. পরিবহন ও বীমা : অভ্যন্তরীণ বাণিজ্যে পরিবহন ব্যয় কম এবং বিমা বাধ্যতামূলক নয়। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যে পরিবহন ব্যয় বেশি হয় এবং বিমা বাধ্যতামূলক হয়ে থাকে। ৬. নিয়ন্ত্রণ : অভ্যন্তরীণ বাণিজ্য কার্যক্রম অবাধে পরিচালিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলতে হয়। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য দুটি পৃথক ধারণা পোষণ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মি. 'X ও মি. 'Y এর বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর