কীভাবে বৈদেশিক বাণিজ্য দেশের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: আত্ননির্ভরশীল হয়ে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য বৈদেশিক বাণিজ্য অনস্বীকার্য। দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্যের ক্রয়-বিক্রয় হওয়াকে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে। এর মাধ্যমে একটি দেশ বাণিজ্য ঘাটতি দূর করতে পারে। ফলে দীর্ঘকালীন সময়ে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এভাবে দেশটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, 'X [গণিত] একটি উন্নয়নশীল দেশ। দেশটি উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈদেশিক সাহায্য গ্রহণ করে। তবে ঋণের বিভিন্ন শর্ত, সুদের উচ্চ হার ও সাহায্য প্রাপ্তিতে অনিশ্চিয়তার কারণে দেশটি তেমন সুবিধা লাভ করতে পারেনি। পরে দেশটি বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্ব দেয়। ফলে সেখানে অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহার হয়। এছাড়া দক্ষতা ও বিনিয়োগ বৃদ্ধিতে দেশটি সফলতা পায়। এমনকি জনশক্তি রপ্তানি করেও দেশটি বৈদেশিক মুদ্রা অর্জন করে। এভাবে দেশটি অর্থায়নে বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। বৈদেশিক বাণিজ্যের ফলে নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। নিজ দেশের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পায়। ফলে উৎপাদন ও রপ্তানি বাড়ে। বৈদেশিক নির্ভরশীলতা কাঁটাতে এ বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করে। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি লাঘব হয়। দেশের সক্ষমতা বৃদ্ধিতে এ বাণিজ্যের ভূমিকা অপরিসীম। এভাবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা যায়। ফলে স্বাধীনভাবে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কীভাবে বৈদেশিক বাণিজ্য দেশের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর