উদ্দীপকের আলোকে রপ্তানি বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকের আলোকে রপ্তানি বৃদ্ধিতে সরকারের গৃহীত প্রদক্ষেপ গুলো হলো নগদ সহায়তা, আয় করের উপর রেয়াত এবং সিআইপি মর্যাদা প্রদান। রপ্তানি বাণিজ্যে উৎসাহের জন্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর আমদানি শুল্ক এবং রপ্তানির পণ্যে উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের উপর আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাট ও পাটদ্রব্য, চা প্রকৃতি প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি দ্রব্যে আয়ের উপর সরকার আয়কর রিবেটের সুবিধা প্রদান করেছে। যাতে অপ্রচলিত পন্যাদী রপ্তানিতে উৎসাহিত হবে এবং বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানি কার্যক্রমকে জোরদার করার জন্য টাকার বাস্তবভিত্তিক মূল্যমান নির্ধারণের উদ্দেশ্যে বর্তমানে টাকার রূপান্তরকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহ প্রদানের জন্য সরকার রপ্তানিকারকদের প্রয়োজনীয় পরিমান ঋণদানের ব্যবস্থা গ্রহণ করেছে। ফলের রপ্তানিকারকদের জন্য ঋণের নিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রপ্তানির ঋণের পরিমাণ ও বৃদ্ধি করা হয়েছে। রপ্তানি বৃদ্ধিতে উৎসাহদানের জন্য সরকার সর্বোচ্চ সম্মান সূচক রাষ্ট্রপতির ট্রফি,সনদ ও অন্যান্য পুরস্কার প্রদান করে থাকে। উপরিক্ত ব্যবস্থাবলি গ্রহণের ফলে সাম্প্রতিক বছরগুলোতে দেশের রপ্তানি বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রপ্তানি বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর ।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর