উদ্দীপকে লিটনের বাণিজ্যকে কোন ধরনের বাণিজ্য বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লিটনের বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত। একই দেশে বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার লেনদেনকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অর্থাৎ একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নিজস্ব ভৌগোলিক সীমার মধ্যে যে বাণিজ্য হয় তাই অভ্যন্তরীণ বাণিজ্য। এই ধরনের বাণিজ্যে একই দেশের বিভিন্ন অঞ্চলে তার নিজ এলাকার অধিবাসীদের প্রয়োজনীয় দ্রব্য সুবিধাজনক খরচে উৎপাদন করতে পারে। এভাবে বিভিন্ন অঞ্চলে বাণিজ্য সুবিধা লাভ করে এবং কম খরচে নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম হয়। উদ্দীপকে লিটন যশোর থেকে শাক-সবজি ক্রয় করে ঢাকায় বিক্রি করে। আবার, ঢাকা থেকে কাপড় কিনে যশোরে বিক্রি করে। অর্থাৎ সে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যেই বিভিন্ন শহরে বা অঞ্চলে পণ্য ক্রয়-বিক্রয় করে। যা ওপরে বর্ণিত অভ্যন্তরীণ বাজারকে নির্দেশ করে। তাই বলা যায়, লিটনের বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লিটনের বাণিজ্যকে কোন ধরনের বাণিজ্য বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর