উদ্দীপকে লিটনের ব্যবসায়ের সাথে মিলনের ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিলন ও লিটনের বাণিজ্য হলো যথাক্রমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য। একই দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে সংঘটিত বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বিভিন্ন দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। এ দুধরনের বাণিজ্যের মূল ভিত্তি এক হলেও উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা, মুদ্রা ব্যবস্থা, বাজার ব্যবস্থা, অর্থনীতি ও বাণিজ্য নীতি ইত্যাদি পৃথক হওয়ার কারণে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। উদ্দীপকে লক্ষ করা যায়, লিটন যশোর থেকে শাক-সবজি কিনে ঢাকায় বিক্রি করে। আবার, ঢাকা থেকে কাপড় কিনে যশোরে বিক্রি করে। যা অভ্যন্তরীণ বাজারকে নির্দেশ করে। অন্যদিকে, মিলন শাক-সবজি ও হিমায়িত মাছ সৌদি আরবে বিক্রি করে। আবার, ভারত থেকে পেঁয়াজ, রসুন আমদানি করে। তার ব্যবসা একাধিক দেশের সাথে হওয়ায় তা আন্তর্জাতিক বাণিজ্যেকে নির্দেশ করে। অভ্যন্তরীণ বাণিজ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একই রকম। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থায় পার্থক্য পরিলক্ষিত হয়। ফলে মুদ্রা রূপান্তরের প্রয়োজন পড়ে। আবার, অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের মধ্যে একই কর ব্যবস্থা, আর্থিক ও রাজস্ব নীতি বিদ্যমান থাকায় কোনো সমস্যা হয় না। অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে বিধায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। এছাড়া, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় খুব একটা প্রভাব ফেলে না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে হয় বলে পরিবহন ব্যয় বাণিজ্যকে প্রভাবিত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লিটনের ব্যবসায়ের সাথে মিলনের ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর