উদ্দীপকের আলোকে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশের মতো স্বল্পোন্নত দেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে প্রায় সব দেশেই কিছু না কিছু বিদেশি সাহায্য গ্রহণ করে থাকে। অনুন্নত দেশসমূহের অধিকাংশ লোক দরিদ্র এবং তাদের মাথাপিছু আয় খুবই কম। ফলে তাদের সঞ্চয়ের পরিমাণও অত্যন্ত কম। একারণে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা কেবল অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করা সম্ভব হয় না। এ অবস্থায় অনুন্নত দেশসমূহকে অর্থনৈতিক উন্নয়নের ব্যয় নির্বাহের জন্য বৈদেশিক ঋণ ও সাহায্যের ওপর নির্ভর করতে হয়। তাই উদ্দীপকের 'খ' দেশেও অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর