বৈদেশিক সাহায্যের চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য লাভজনক কিনা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য লাভজনক। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহের উৎস হিসেবে বৈদেশিক সাহায্য অপেক্ষা বৈদেশিক বাণিজ্য অধিকতর বাঞ্ছনীয়। বৈদেশিক সাহায্য গ্রহণের মধ্যে যেসব বিপদের আশঙ্কা থাকে সেগুলো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে সহজেই এড়ানো সম্ভব। এজন্য বর্তমানকালে বৈদেশিক সাহায্য অপেক্ষা বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীলতার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের পক্ষে ও বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা ক্রমশ হ্রাস করে বৈদেশিক বাণিজ্যের ওপর অধিক নির্ভরশীল হওয়া উচিত। এছাড়া বৈদেশিক রাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা যায়। বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ বিশেষ করে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। এভাবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অর্থসংস্থান করা সম্ভব। এর ফলে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। সুতরাং একথা দ্বিধাহীনভাবে বলা যায়, বৈদেশিক সাহায্যের চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য লাভজনক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৈদেশিক সাহায্যের চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য লাভজনক কিনা? উদ্দীপকের …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর