বাংলাদেশ কেন বৈদেশিক সাহায্য গ্রহণ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আশফাক সাহেব তার নাতি ঈশানের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের বৈদেশিক সাহায্য গ্রহণের সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন হয় প্রচুর মূলধন ও সম্পদের, যা এসব দেশের নিজস্ব অর্থায়নে সম্ভব হয় না। তাই প্রয়োজন হয় বাইরের সহায়তার। উন্নত দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক কারিগরি ও অন্যান্য সাহায্য এসব দেশকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করে, যা তাদের নিজেদের অর্থায়নে সম্ভব হয় না। তাই এসব দেশের জন্য বৈশ্বিক সহায়তার প্রয়োজন হয়। বাংলাদেশের মূলধনের সমস্যা প্রকট। তাছাড়া এর রপ্তানি বাণিজ্যের ভিত্তিও ততটা শক্তিশালী নয়। রপ্তানি বাজারের সংকীর্ণতা, রপ্তানি পণ্যের স্বল্পতা, ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য আমদানি, আমদানি নির্ভর রপ্তানি দ্রব্য প্রভৃতি কারণে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কর্ম। ফলে বাণিজ্য ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি কারণেও বাংলাদেশকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয়। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, এসকল বিষয়াবলির প্রেক্ষিতে বাংলাদেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করে বলে আমি মনে করি
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ কেন বৈদেশিক সাহায্য গ্রহণ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর